বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৩৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় ৩৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ সামাদ (৩২) নামের এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটককৃত সামাদ কুষ্টিয়ার ইবি থানার সংকরদিয়া গ্রামের বাজু হারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে সদর থানা পুলিশের এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা ফিলিং স্টেনের সামনে অভিাযান পরিচালনা করেন। এসময় সামাদকে আটক করা হয়। পরে আটককৃত আসামির নিকট থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ওসি মাহাব্বুর রহমান কাজল বলেন, আটককৃত আসমির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় শুক্রবার তাকে আদালত সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল