বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসুস্থতার খবর পেয়ে প্রবীণ নেতার বাড়িতে আসাদুল হক বিশ্বাস

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২৩ ইং
অসুস্থতার খবর পেয়ে প্রবীণ নেতার বাড়িতে আসাদুল হক বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মেম্বার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামের মকবুল হোসেনের অসুস্থতার খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে গেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রবীণ এই নেতাকে দেখতে যান তিনি। এসময় তিনি অসুস্থ্য মকবুল হোসেনের শয্যাপাশে কিছুক্ষণ বসেন। মাথায় হাত দিয়ে সুস্থ্যতা কামনা করেন এবং তার শারীরিক খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিপক বিশ্বাস, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল