বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক মাদক কারবারির কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২৩ ইং
আলমডাঙ্গায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক মাদক কারবারির কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল আলিম (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুল আলিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। আব্দুল আলিম আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ বাবুপাড়ার আব্দুর রহিমের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল আলিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল আলিমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল