কার্পাসডাঙ্গায় অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
- আপলোড তারিখঃ
১৩-০৬-২০২৩
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় দরিদ্র অসহায় নারী ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে সেলাইমেশিন বিতরণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপির চেয়ারম্যান আ.করিম বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান দেলোয়ারা খাতুন, ইউপি সচিব সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, ইউপি সচিব হাসানুজ্জামান, উদ্যোক্তা হারুনার রশীদসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা। প্রধান অতিথি ২০ জন দরিদ্র অসহায় নারী ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
কমেন্ট বক্স