টাস্কফোর্স ক্যাটাগরিতে জীবননগর দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত, সম্মাননা গ্রহণ
- আপলোড তারিখঃ
১৩-০৬-২০২৩
ইং
জীবননগর অফিস:
‘তামাক নয়, খাদ্য ফলান’ তামাক মুক্ত দিবস উদ্যাপনের জাতীয় অনুষ্ঠানে টাস্কফোর্স ক্যাটাগরিতে জীবননগর উপজেলা দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান শ্রেষ্ঠ উপজেলার সম্মাননা গ্রহণ করেন। গত রোববার ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। এদিকে, টাস্কফোর্স ক্যাটাগরিতে জীবননগর উপজেলা দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হওয়ায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামানকে জীবননগর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানিয়েছে।
কমেন্ট বক্স