বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিষপানে যুবকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২৩ ইং
দর্শনায় বিষপানে যুবকের আত্মহত্যা
দর্শনা অফিস: দর্শনার দোস্ত গ্রামে বিষপানে শাকিল প্রধান (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল শনিবার বিকালে দোস্ত গ্রামের মোল্লাপাড়ার নিজ বাড়িতে বিষপান করেন তিনি। শাকিল প্রধান চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন নবগঠিত নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের মোল্লাপাড়ার জিন্নাহ প্রধানের ছেলে। জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে পারিবারিক কলহের জেরে শাকিল নিজ বাড়িতে বিষপান করেন। বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিচ্ছিল। পথের মধ্যেই তার মৃত্যু হয়। পরে তার লাশ বাড়ি নিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে লাশেল সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য দর্শনা থানা হেফাজতে নেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল