বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২৩ ইং
ঝিনাইদহ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহ থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাছুদুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প)। গতকাল শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলা থেকে তাতে গ্রেপ্তার করে। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬। মাছুদুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার হামদহ এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ঝিনাইদহ র‌্যাব ক্যম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ঝিনাইদহ সদর থানার এসটিসি ১৭৪/৯৭ যশোর জিআর নম্বর-১৭২/৯৬ মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাছুদুর হামদহ বাইপাস এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মাছুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল