বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার নাস্তিপুরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২৩ ইং
দর্শনার নাস্তিপুরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলায় ছাদ থেকে পড়ে জাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগমের মৃত্যু হয়। তিনি নাস্তিপুর গ্রামের পূর্বপাড়ার আব্দুল ওয়াহেদের স্ত্রী। জানা গেছে, গরম ও বিদ্যুৎ না থাকায় কয়েকদিন ধরে তিনি ছাদে রাত্রীযাপন করছিলেন। গত বুধবার রাতেও তিনি ছাদে ঘুমিয়ে ছিলেন। ভোরে নামাজ পড়ার জন্য তিনি নিচে নামতে গেলে অসতর্কতাবসত ছাদ থেকে নিচে পড়ে যান। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধর করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অসতর্কতাবসত ছাদ থেকে পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল