বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের বাঁকা, হাসাদাহ ও রায়পুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২৩ ইং
জীবননগরের বাঁকা, হাসাদাহ ও রায়পুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বাঁকা, হাসাদাহ ও রায়পুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। পরে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্ব স্ব ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। বাঁকা ইউপির চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের সভাপতিত্বে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সীমান্ত ইউপির চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, হাবিবুর রহমান মাস্টার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা। এছাড়া হাসাদাহ ইউনিয়নে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস ও রায়পুর ইউনিয়নে তাহাজ্জত হোসেন মির্জার সভাপতিত্বে পরিষদের সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল