বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দারিদ্র্য বিমোচনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৩ ইং
আলমডাঙ্গায় দারিদ্র্য বিমোচনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় সুফলভোগী সদস্যদের তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা বিআরডিবি অফিসের হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা বিআরডিবি কর্মকর্তা মোছা. সায়লা শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বিআরডিবির উপ-পরিচালক মো. আব্দুল আলিম। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্রদপ্তরের কর্মকর্তা। প্রশিক্ষণে মোট ৪০ জন উপকারভোগী কৃষক প্রশিক্ষণ নিচ্ছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল