বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎকর্মী নিহত

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎকর্মী নিহত
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রী জয়ন্ত দাস (৫৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে আলুকদিয়া হাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়ন্ত দাস মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের কর্মচারী ছিলেন। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক কাজী মোছা. আয়েশা সিদ্দিকা বলেন, অফিসের কাজ শেষে শ্রী জয়ন্ত দাস রুমে যাচ্ছিলেন। তিনি আলুকদিয়া হাটসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যায়। পরে একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফাতেহ্ আকরাম বলেন, ‘লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষ করলে আমরা ময়নাতদন্ত করব।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল