বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইলেকট্রিশিয়ান সুজন হালদার (২৫) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। নিহত সুজন হালদার সিরাজগঞ্জ সদরের স্টেশন এলাকার শ্রী দুঃখরাম হালদারের ছেলে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা ওজোপাডিকো অফিসে কর্মরত অবস্থায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল