বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ১০২ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৩ ইং
জীবননগরে ১০২ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক
জীবননগর অফিস: জীবননগর থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সীমান্ত ইউনিয়নের সদরপাড়া থেকে তাদের আটক করে। আটক দুজন হলেন- সদরপাড়ার মৃত বানাত আলীর ছেলে মো. আশাদুল ওরফে আশা (২২) এবং ঢাকার নবাবগঞ্জ গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে মো. ফারহান (৩৭)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আজ (সোমবার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল