বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, ২৪ শিক্ষার্থী আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৩ ইং
ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, ২৪ শিক্ষার্থী আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় স্কুল ও কলেজের ২৪ শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা-পুলিশ। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, শহরে কিশোর গ্যাং প্রতিরোধ এবং শিক্ষার্থীরা যাতে বিপথগামী হতে না পাওে, সে জন্য স্কুল চলাকালীন সময় কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল শহরের বিভিন্ন স্থান ও পার্কে অভিযান চালিয়ে ২৪ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দেওয়া হয়। এর আগে পহেলা জুন ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা দেওয়ায় প্রায় ৬০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদেরও অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল