আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নে কর্মীসভায় আসাদুল হক বিশ্বাস
- আপলোড তারিখঃ
০৩-০৬-২০২৩
ইং
নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের ঘোলদাড়ি বাজারে তিনি গণসংযোগ ও কর্মসভা করেন। সভায় দলীয় নেতা-কর্মীদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আসাদুল হক বিশ^াস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে আজ বিশ্বের রোল মডেল তৈরি করেছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা পাচ্ছি। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার পরিকল্পনা করছেন। আমরা সারাবিশ্বের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হবো। এসকল উন্নয়নের কথা জনগণের কানে পৌঁছে দিতে হবে। নেত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।’
আসাদুল হক বিশ্বাস আরও বলেন, আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এজন্য আপনাদের দোয়া ও সমর্থন চাই। এ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকায় হচ্ছে বড় শক্তি। তবে বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে আজ স্থিতিশীল রাষ্ট্র। ঠিক সেইসময় আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তাদের লক্ষ্য নির্বাচন বানচাল করা। কারণ তারা নির্বাচন চায় না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিএনপি-জামায়াত আবারো ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ষড়যন্ত্র করা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সচেতন থাকতে হবে। রাষ্ট্রের উন্নয়নের কথা, জনগণের জিবনমানের কথা চিন্তা করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, শেখ হাসিনা না থাকলে আজকে বাংলাদেশে এই উন্নয়ন সম্ভব হতো। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে, আমাদের ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হয়ে কাজ করতে হবে।
জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদব অ্যাড. শফিকুল ইসলাম শফি।
আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিমের সঞ্চালায় আরও বক্তব্য দেন, লিটন মোল্লা (মেম্বার), টিটন (মেম্বার), আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মনিরুজ্জামান রাসেল, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আজিবার রহমান, আইলহাঁস ইডউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান ফেলু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বকুল, আইলহাঁস ইউনিয়ন নেতা আব্দুল হাতেম, মোমিনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন (মেম্বার), নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দ্দার, নাগদাহ ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা ওল্টু মেম্বার, আইলহাঁস ইউনিয়নের সাবেক মেম্বার বেল্টু মিয়া, পৌর ডিগ্রি কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম, মোমিনপুর ৬নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আরিফ হোসে (মেম্বার), নাগদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের দপ্তরের সম্পাদক রাকিব আহমেদ জনি, জেলা শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল আলিম, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ^াস, পৌর শ্রমিকলীগের সদস্য সুজন শেখ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকাশ মোল্লা, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রতন আলী, প্রবীন আওয়ামী লীগ নেতা খোদাবক্স মণ্ডল, সিরাজ মন্ডল, শ্রমিক নেতা রবিউল ইসলাম, আজিজুল ম্যানেজার, মুকুল বিশ^াস, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা সেলিম হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স