বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্টের উদ্যোগে হিট অ্যাকশান ডে পালন

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্টের উদ্যোগে হিট অ্যাকশান ডে পালন
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে ‘হিট অ্যাকশান ডে’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় বড়বাজার শহীদ হাসান চত্বর মুক্তমঞ্চে লিফলেট বিতরণ, বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ, সচেতনতা বৃদ্ধির লক্ষে পথ নাটক প্রদর্শন ও মাইকিং করা হয়। হিট অ্যাকশান ডে দিবসটি পালনে আইএফআরসি, আমেরিকান রেডক্রস ও জার্মান রেডক্রস বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিকে সার্বিক সহযোগীতা করে। এসময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার, ইউনিট অফিসার তাসলিমা খাতুন, যুবপ্রধান শাহিন হোসেন, আজীবন সদস্য অ্যাড. আশরাফুল ইসলাম খোকন (সরকারি কৌশুলী) চুয়াডাঙ্গা পেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, নাজিম উদ্দিন ও বাবুল সরকারসহ যুব রেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তীব্র গরম শরীরের জন্য ক্ষতিকর। তীব্র রোদ থেকে দূরে থাকুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। এক বা একাধিক বার গোসল করুন। জরুরি প্রয়োজন ছাড়া কাড়ির বাইরে বের হবেন না। তীব্র রোদে ছাতা ব্যবহার করুন। মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন। অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল