বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৩ ইং
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে জাহিদ হাসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার গোকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে জাহিদের মৃত্যু হয়। নিহত জাহিদ হাসান উপজেলার উজ্জ্বলপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশীষ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গতকাল দুপুরে সাব্বির হোসেন নামের এক কিশোর তার মোটরসাইকেলে বন্ধু জাহিদ হাসানকে নিয়ে জলিলপুর থেকে দত্তনগর কৃষি ফার্ম এলাকায় ঘুরতে যাচ্ছিল। গোকুলনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে জাহিদ মোটরসাইকেলসহ রাস্তার পাশের কাদায় পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অনবতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়। সাব্বিরের বাবা ওহেদ আলী জানান, জলিলপুর স্কুল থেকে এসএসসি ব্যবহারিক পরীক্ষা দিয়ে ঘুরতে গিয়েছিল সাব্বির ও জাহিদ। তখনই এ দুর্ঘটনা ঘটে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল