বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বীজের দাম বৃদ্ধির দাবিতে প্রতিবাদ সভা

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২৩ ইং
ঝিনাইদহে বীজের দাম বৃদ্ধির দাবিতে প্রতিবাদ সভা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বীজের দাম বৃদ্ধির দাবিতে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহসভাপতি হাবিবুর রহমান, ইউসুফ আলী, প্রধান উপদেষ্টা এনামুল হকসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, বর্তমানে বিএডিসি গমের বীজ ৬০ টাকা মূল্য নির্ধারণ করায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। তাই গম বীজের দাম ৬৫ টাকা এবং ধানের বীজ ৫২ টাকা করার দাবি জানান।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল