বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার হাউলী ইউপির চূড়ান্ত বাজেট ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২৩ ইং
দামুড়হুদার হাউলী ইউপির চূড়ান্ত বাজেট ঘোষণা
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যানের কার্যালয়ে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন। জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত বাজেটে সম্ভাব্য আয় ও ব্যয়ের খসড়া অনুযায়ী ১ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার ৫৮৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম, আ. হান্নান পটু, শাহজামাল, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল্লাহ সেলিম, সাবিনা ইয়াসমিন, রওশনারা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাঈম হোসেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল