বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী ইউনিয়নে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২৩ ইং
উথলী ইউনিয়নে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উথলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট সভার আয়োজন করা হয়। সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন। সভায় ২০২৩-২৪ অর্থবছরে নিজস্ব রাজস্ব খাতে উদ্বৃত্তসহ ২৪ লাখ ২২ হাজার ৪০০ টাকা ব্যয় সম্বলিত বাজেট ও উন্নয়ন খাতে ৯৬ লাখ ৭ হাজার ৪০৮ টাকার বাজেট অনুমোদিত হয়। বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জহুরুল হক ঝণ্টু, মঈনুল হাসান মঈন, আবু সায়েম বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আরমান আলী, আশরাফুল আলম রতন, ফরহাদ হোসেন, আব্দুস ছাত্তার, আহাদ আলী, সংরক্ষিত নারী সদস্য ফেরদৌসী আক্তার বেগম, সায়েরা খাতুন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল