বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০২৩ ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের নিজস্ব অফিসে এ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে সভায় চূড়ান্ত ভোটার তালিকা পড়ে শোনান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। পরে তিনি সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রেসক্লাবের কমিটির মেয়াদ শেষ হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে ও গঠনতন্ত্র মোতাবেক চূড়ান্ত ভোটার তালিকা প্রেসক্লাবে টাঙিয়ে দেওয়া হয়েছে। এরপর উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সহসভাপতি মৌলভী আবুল কাশেম, সহসভাপতি জামসিদুল হক মুনি, আনোয়ার হোসেন, শেখ শফিউজ্জামান, সহসম্পাদক রুনু খন্দকার, কেএ মান্নান, প্রতিষ্ঠাকালীন সদস্য আবুল কাশেম টুকু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, সদস্য জামিরুল ইসলাম, শাহাবুল ইসলাম, প্রশান্ত অধিকারি, সদস্য গোলাম সরোয়ার সদু, সৈয়দ সাজেদুল হক, আব্দুর রাজ্জাক, ধর্মীয় সম্পাদক গোলাম রহমান চৌধুরি, সালাউদ্দিন মুক্তার প্রমুখ। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের করার দাবিও জানান উপস্থিত সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল