বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০২৩ ইং
অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানে অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাফিজ শেখ (৩৩) গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার র‌্যাবের একটি দল ঝিনাইদহ সদর উপজেলার কালীকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল রাতে র‌্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও জানায়, ২০১১ সালের ১ অক্টোবর অস্ত্রসহ আটক হন হাফিজ শেখ। সে সময় তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। কিছুদিন পর তিনি জামিনে মুক্তি পান। এরইমধ্যে মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত হাফিজ শেখকে ১০ বছরের সাজা প্রদান করেন। এরপর থেকে হাফিজ শেখ পলাতক ছিলেন। গতকাল র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকালই হাফিজ শেখকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল