বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দিনব্যাপী ফল উৎসব অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০২৩ ইং
ঝিনাইদহে দিনব্যাপী ফল উৎসব অনুষ্ঠিত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। দেশীয় নানা জাতের ফলের পসরা সাজিয়ে গতকাল শনিবার উৎসবে মেতেছিল ঝিনাইদহের মনিংবেল চিল্ড্রেন একাডেমীর শিক্ষার্থীরা। আয়োজকেরা জানায়, মধুমাসে নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে শহরের আদর্শপাড়ায় মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী আয়োজন করে এ ফল উৎসবের। দিনব্যাপী এ উৎসবে শিক্ষার্থীরা আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, তরমুজ, পেয়ারা, পেঁপে, কলাসহ প্রায় ৩০ প্রকার দেশীয় ফলের পসরা বসায়। আয়োজক মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ শাহীনুর আলম লিটন বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার ফলের পসরা সাজিয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা নানা জাতের ফলের সঙ্গে পরিচিত হয়েছে। যে ফলগুলো বিলুপ্ত প্রায়, সেই ফলগুলো এখানে প্রদর্শিত হয়েছে। পরবর্তী প্রজন্মের সঙ্গে দেশীয় ফলের পরিচিতি করানোই এ আয়োজনের মূল উদ্দেশ্যে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল