বড় গাংনী ইউনিয়নে ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন
- আপলোড তারিখঃ
২৭-০৫-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ইউনিয়নের ফুলবগাদি ইউসুফ মোড়ে কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। গাংনী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক।
বিশেষ বক্তা ছিলেন আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা ও আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাহাবুল হক। বাড়াদী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আবু জাফর, আমির হোসেন, বিশারত আলী প্রমুখ। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে মনিরুল ইসলামকে বড় গাংনী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি এবং জিনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাহাবুল হক।
কমেন্ট বক্স