বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে স্বর্ণের ব্যাগ ফেলে ভারতে পালালো পাচারকারী

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০২৩ ইং
মহেশপুর সীমান্তে স্বর্ণের ব্যাগ ফেলে ভারতে পালালো পাচারকারী
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর থেকে ৫৮ বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪৯ ভরি ওজনের ৫টি সোনার বার উদ্ধার করেছে। গতকাল সোমবার উপজেলার সীমান্তবর্তী মাটিলা গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানের পাশ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার বিজিবি। এসময় অজ্ঞাতনামা এক পাচারকারী ভারতে পালিয়ে যায়। উদ্ধার স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৪৯ লাখ ৪৪ হাজার ২২৫ টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি। মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানার উদ্বৃতি দিয়ে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুরের মাটিলা বিওপির একটি টহল দল ওই গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানে অবস্থান নেয়। বেলা একটার দিকে লাল-কালো রংয়ের জ্যাকেট পরা এক ব্যক্তি ব্যাগসহ ওই পথ দিয়ে যাচ্ছিল। এসময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ব্যাগের মধ্যে থেকে স্কসটেপ দিয়ে মোড়ানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বার গতকাল বিকেলে ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ