অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকি ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি আলেক খান ও সাধারণ সম্পাদক আলী, সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী ফিলিপ রহমান, বেঙ্গলি কমিউনিটি অফ সিঙ্গাপুরের চেয়ারম্যান স্বপন কুমার দাস, বাংলাদেশ লিটারেচার অ্যাসোসিয়েশনের সভাপতি হায়দার লিটু, বেঙ্গলি পূজা কমিটির সভাপতি রতন কুমার সাহা ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সঙ্গীতাঙ্গনের চেয়ারম্যান মঞ্জুরুল মান্নান, প্রাণ-আরএফএল গ্রুপ সিঙ্গাপুরের সিইও নূর আলম, অগ্রণী ব্যাংক সিঙ্গাপুরের সিইও হানিফ সুজা শরিফ, ন্যাশনাল ব্যাংক সিঙ্গাপুরের সিইও, বিমানের কান্ট্রি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, বিমানের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহেনা, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) সাধারণ সম্পাদক আসাদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির সাহান, বাংলাদেশ-সিঙ্গাপুর ক্যাটারিং এর সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, নোয়াখালী অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোকারম টিপু প্রমুখ। এছাড়াও ২৫০ জন প্রবাসী বাংলাদেশি নৈশভোজে অংশ নেন।
এদিকে, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গত দুই দিনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভাকাঙ্খীরা সাহিদুজ্জামান টরিককে মুঠোফোন, ইমেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
সমীকরণ প্রতিবেদন