শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে গরম পানিতে ঝলসে ইউপি সদস্যের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০২৩ ইং
গাংনীতে গরম পানিতে ঝলসে ইউপি সদস্যের মৃত্যু
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে ফুটন্ত গরম পানিতে ঝলসে আব্দুস সোবহান (৪৭) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুস সোবহান মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মোহাম্মদপুর গ্রামের মৃত তফিল উদ্দীনের ছেলে। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, গত শনিবার সকাল ৭টার দিকে নিজ বাড়িতে হলুদ সিদ্ধ করার সময় আকস্মিকভাবে ফুটন্ত গরম পানির কড়াইতে পড়ে যান আব্দুস সোবহান। এতে তার শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যায়। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, আব্দুস সোবহান আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিল। সকলের সাথে তার ছিল নিবিড় সম্পর্ক এলাকাবাসি তাকে ভালো মানুষ হিসেবেই জানে। মৃত্যকালে তিনি মা, স্ত্রী দুই মেয়ে ও একপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। স্থানীয় মোহাম্মদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম জানান, ‘দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে থাকার পর প্রায় তিন বছর পূর্বে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর হলুদের ব্যবসা বাণিজ্য করে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন। পরবর্তীতে তিনি ইউপি সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন।’


কমেন্ট বক্স
notebook

জীবননগরে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ