সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে আহতের চারদিন পর রাশেদা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোর চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় ছেলের মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরে আসার সময় নবীনগর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যান রাশেদা খাতুন। এসময় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত রাশেদা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ খেজুরা গ্রামের হাসানুল করিমের স্ত্রী। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ছেলের মোটরসাইকেলযোগে খেজুরা গ্রাম থেকে চুয়াডাঙ্গা শহরের উদ্দেশ্যে আসছিলেন রাশেদা খাতুন। পথের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীনগরে পৌঁছালে মোটরসাইকেলের চাকায় রাশেদা খাতুনের ওড়না পেচিয়ে যায়। এসময় সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। রাশেদা খাতুনের মাথায়, বুকে ও গলাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। গতকাল সকালে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘ছেলের মোটরসাইকেলে চড়ে চুয়াডাঙ্গা আসার পথে চাকায় ওড়না জড়িয়ে পড়ে গেলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওই নারী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (সোমবার) ভোরে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড