সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রবীণ রাজনীতিবিদ গোলাম রসুলের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২২ ইং
প্রবীণ রাজনীতিবিদ গোলাম রসুলের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের প্রবীণ রাজনীতিবিদ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী গোলাম রসুলের মা জবেদা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রোববার রাতে বার্ধক্যজনিত কারণে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ায় তাঁর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে জানাযা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সাবেক এমপি জয়নাল আবেদীন, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রকাশক আক্তার হোসেন রিণ্টু, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাযা ও দাফনে শরীক হন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৭ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড