বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া মিস্ত্রীপাড়ায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২২ ইং
আন্দুলবাড়ীয়া মিস্ত্রীপাড়ায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলা আন্দুলবাড়ীয়া ইউনিয়নের মিস্ত্রীপাড়া মহল্লাহবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আন্দুলবাড়ীয়া মিস্ত্রীপাড়া কবরস্থান ময়দানের সামনে আমবাগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন, সুন্নাহ ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন বাংলা ভিশন টেলিভিশনের ধর্মীয় আলোচক, জেলা সভাপতি, মাজলিসুল মুফাচ্ছেরিন হযরত মাওলানা আবুজার গিফারী। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়া বায়তুল্লাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি নাসির উদ্দীন। বিশেষ বক্তা হিসেবে সংক্ষিপ্ত তাফসির পেশ করেন ডুমুরিয়া মাঝের পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজাহিদুর রহমান মুসা। মাহফিলে আরো তাফসির পেশ করেন স্থানীয় উলামে কেরামগণ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত