সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২২ ইং
আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ। এসময় মেসার্স উত্তম মিষ্টান্ন ভাণ্ডার নামক একটি হোটেলে নোংরা পরিবেশে ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাবার জিনিস, দই-মিষ্টি, জিলাপি ইত্যাদি বিক্রয় করতে দেখা যায়। মিষ্টির ড্রামে ও হাড়িতে শতশত পোকা মাছি, বাশি মিষ্টি, দই ও জিলাপি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ফ্রিজে দইয়ের পাতিলের সাথে রেখেছেন কাচামাছ, নেই মূল্যতালিকা, গোড়াউনে খোলা দইয়ের পাতিলের ওপর ঘুরছে শত শত তেলাপোকা। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১৫ দিনের জন্য হোটেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, আলমডাঙ্গার নিত্যপণ্যের বাজারে তদারকিতে তেল, চিনি ইত্যাদির নির্ধারিত মূল্য যাচাই করা হয়। এসময় সয়াবিন তেলের দাম সরকার নির্ধারিত দামের থেকে বেশি নেওয়ায় মেসার্স রেজা স্টোরকে ৪০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। সবাইকে মূল্যতালিকা প্রদর্শনের পাশাপাশি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করা হয়। সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড