বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গভীর রাতে ফারুক সু-স্টোরে হঠাৎ ভয়াবহ আগুন

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২২ ইং
দামুড়হুদায় গভীর রাতে ফারুক সু-স্টোরে হঠাৎ ভয়াবহ আগুন
মোজাম্মেল শিশির, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা শহরে গভীর রাতে ফারুক সু স্টোর নামরে একটি জুতার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই যায়। অগ্নিকাণ্ডে দোকানের প্রায় ৪০ লাখ টাকার জুতা, সেন্ডেল আগুনে ভস্মিভূত হয়ে গেছে বলে দাবি করেছেন দোকানমালিক ওমর ফারুক। এবিষয়ে তিনি দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নম্বর ৩৭৭। জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে ওমর ফারুক দামুড়হুদা শহরের চৌরাস্তার মোড়ে ফারুক সু স্টোর নামের একটি দোকানে জুতা স্যান্ডেলের ব্যবসা করেন। শুক্রবার রাতে প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরে দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিস এবং দর্শনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। স্থানীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী ওমর ফারুকের মেজো ছেলে শহীদ বলেন, প্রথমে অগ্নিকাণ্ডের সংবাদ আমরা দামুড়হুদায় থাকা আমাদের আত্মীয়দের কাছ থেকে পেয়েছি। আমাদের দোকানের কাছে একটি চায়ের দোকান তখনো খোলা ছিল। সেই প্রথম দোকানের ভেতর দিয়ে ধোঁয়া বের হতে দেখে। তিনি আমাদের আত্মীয়দের কাছে খবর দিলে তাদের মাধ্যমে পরে আমরা জানতে পারি। দোকানের সামনের শোরুমসহ পিছনে আরো চারটা রুম ছিল। মোট পাঁচটা রুমের সমস্ত জুতা সেন্ডেল পুরে একেবারে ভষ্মিভূত হয়ে গেছে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা সঠিকভাবে বলতে পারবো না। দোকানের ক্যাশে বেচাকেনার টাকাসহ প্রায় এক লাখের মতো টাকা ছিল। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভির ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, ‘বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা দামুড়হুদা শহরকে রক্ষা করতে পারলেও জুতার দোকনের প্রায় সব মালামাল পুড়ে গেছে।’ এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত