বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
প্রতিবেদক, হরিণাক্ণ্ডুু: ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় হরিণাকুণ্ডু চিলি প্যালেসে এ কমিটি গঠন উপলক্ষে আলোনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ মোবাইল সমিতির সভাপতি আব্দুর রহমান লালু মিয়ার সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান স্বাগত বক্তব্য দেন। আলোচনা সভা শেষে সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন ওবাইদুর রহমান। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি পদে মোহাম্মদ কুদরত আলী, মো. ইমরান আলী, সাধারণ সম্পাদক আহসান হাবিব লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ কনক মোল্লা, প্রচার সম্পাদক সানজিদা লিমন, সহ-প্রচার সম্পাদক দীপঙ্কর বিশ্বাস (বাঙালি বাবু) ও দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম। এসময় কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন মো. সাগর মনোজিৎ কুমার কুণ্ডু, উজ্জ্বল কুমার বিশ্বাস, মো. জনি, মো. আবুল কালাম, মোহাম্মদ মফিজ উদ্দিন, মো. রানা, মো. সুজন মিয়া, মোহাম্মদ জাহিদ মোল্লা, আলামিন, সবুজ, মো. রাজু, মোহাম্মদ ইমাম উল হক, মো. রিপন মিয়া ও মো. ওয়াশিম রানা।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত