পারকৃষ্ণপুর-মদনায় শত্রুতামূলক ২৬ শতক জমির কলাইখেত বিনষ্ট
- আপলোড তারিখঃ
০৬-১০-২০২২
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার মদনায় পূর্বশত্রুতার জের ধরে ২৬ শতক জমির কলাই খেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এতে করে খেত মালিকের ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, দর্শনা থানার অন্তগত পারকৃষ্ণপুর-মদনা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে নুরুল ইসলামের সাথে একই গ্রামের মৃত মফিজউদ্দীনের ছেলে মনিরুজ্জামান, শুকুর আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক, মনিরুজ্জামানের ছেলে রনি, শুকুর আলীর জামাই আরিফুল ইসলাম, আজিজের ছেলে হাফিজুর রহমানের সাথে কেস্টপুরের মাঠে মদনা ২৬ নম্বর মৌজায় আরএস খতিয়ান ৪২৭, আরএস দাগ নম্বর ২৭০৪ এ ৫১ শতক জমি জোরপূর্বক দখল করবার হুমকির কারণে বিবাদ চলে আসছে।
নুরুল ইসলাম জানান, উপরোক্ত ৫ ব্যক্তি আমার ৫১ শতক জমি যার অর্ধেক বাগান ও অর্ধেক জমিতে কলাই চাষ ছিল, তা জোরপূর্বক দখলের হুমকি দিয়ে আসছিল। যার পরিপ্রেক্ষিতে আমি গত রোববার (২ অক্টোবর) তাদের বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট থানার ওপর শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ দামুড়হুদা সহকারী কমিশনারের (ভূমি) ওপর তদন্তপূর্বক প্রতিবেদনসহ শোকজের আদেশ প্রদান করেন। আদেশ থাকা সত্তেও উপরোক্ত ব্যক্তিগণ গতকাল বুধবার সকালে জোরপূর্বক আমার চাষকৃত ফসলি জমিতে প্রবেশ করে চাষকৃত কলাই চষে দিয়ে তা বিনষ্ট করে ফেলে। যার কারণে আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, মনিরুজ্জামান, আবুবক্কর সিদ্দিকসহ বিবাদীরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ফসল বিনষ্টের কারণে নুরুল ইসলাম বিবাদীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে মফিজউদ্দীনের ছেলে মনিরুজ্জামান শুকুর আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক অভিন্ন ভাষায় বলেন, অভিযোগকারী নুরুল ইসলাম আমাদেরকে বিপদে ফেলতে মিথ্যা নাটক সাজিয়েছে। তদন্ত করলে থলের বিড়াল বের হয়ে পড়বে। আমরাও চাই এই বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত হোক।
কমেন্ট বক্স