বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সুবীর হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২২ ইং
ঝিনাইদহে সুবীর হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের চাকলাপাড়ার চাঞ্চল্যকর সুবীর দাস হত্যা মামলার দুই পলাতক আসামি নির্মল দাস ও লিমন জোয়ার্দ্দারকে আটক করেছে র‌্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব। উল্লেখ্য, ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুবীর কুমার দাস খুন হন। গত সোমবার রাত একটার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহত’র পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন। এসময় হামলাকারীদের একজন বিমল দাসের ছেলে মিঠুন দাসও আহত হন। তিনি নিহত’র চাচাতো ভাই। এলাকাবাসী জানায়, তিন শতক জমি নিয়ে দুই ভাই বিমল ও সত্যপদ দাসের মধ্যে মামলা চলছিল। গত সোমবার আদালতে এই মামলার দিন ছিল। সেখানেই দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। রাতে সপরিবারে পূজা দেখে বাড়ি ফেরার সময় সুবীর কুমার দাস ও তার পরিবারের ওপর হামলা করে ভাই ও ভাতিজারা।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত