সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার দক্ষিণ চাঁদপুর থেকে ট্রাক চুরি, থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২২ ইং
দর্শনার দক্ষিণ চাঁদপুর থেকে ট্রাক চুরি, থানায় অভিযোগ
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রাম হতে একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক মালিক চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দর্শনা থানাধীন দোস্ত গ্রামের মোল্লা পাড়ার ইব্রাহিমের ছেলে গরু ব্যবসায়ী রিপন আলী দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। রিপন আলী জানায়, ‘আমি পেশায় একজন গরু ব্যবসায়ী। আমার নিজস্ব ক্রয়কৃত হলুদ/নীল রংয়ের ৩৭৮৩ সিসি মডেলের ঢাকা মেট্রো-ড-১৪-৫৫৯৬ রেজিস্ট্রেশকৃত ট্রাকটি গত দেড় মাস পূর্বে গাড়ির চালক জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে মিনারুল বিশ্বাসের (৪০) নিকট দিই। তারপর থেকেই ট্রাক চালক মিনারুলের হেফাজতে তার বসত-বাড়িতেই থাকে। গত সোমবার গভীর রাতে ট্রাকটি চালক মিনারুল বিশ্বাসের বসতবাড়ি থেকে ট্রাকটি চুরি হয়ে যায়। ট্রাকটি চুরি হয়ে গেলেও চালক ঘটনার রাতে আমাকে কিছুই জানায়নি। পরদিন মঙ্গলবার সকালের দিকে ট্রাক চুরির ঘটনা জানতে পেয়ে ঘটনাস্থলে ট্রাক চালক মিনারুলের বাড়ি যায়। এরপর ট্রাক চুরির ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড