সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় এনএয়েভ ফুড ফ্যাক্টরিকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২২ ইং
দামুড়হুদায় এনএয়েভ ফুড ফ্যাক্টরিকে জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ জনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা এনএয়েভ ফুড ফ্যাক্টরিতে লাইসেন্স না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির কর্মচারী জাহাঙ্গীর হোসেনকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে আকস্মিক এনওয়েভ ফুড ফ্যাক্টরিতে অভিযান চালান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫২ ধারায় অপরাধে অভিযুক্ত করে প্রতিষ্ঠানটির কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আদালতে জরিমানার অর্থ নগদে পরিশোধ করে মুক্তি পান অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দামুড়হুদা উপজেলা স্যানেটারি পরিদর্শক জামাত আলী, উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী জিহন আলী ও দামুড়হুদা মডেল থানা পুলিশের সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড