বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থী মনজুর গণসংযোগ

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২২ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থী মনজুর গণসংযোগ
জীবননগর অফিস: আসন্ন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু নির্বাচনী গংসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাবুল ইসলাম মিল্টন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সহিদুল ইসলাম, মদনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুল হক, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান ওল্টু, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত