বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার নতিপোতায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২২ ইং
দামুড়হুদার নতিপোতায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার নতিপোতা গ্রামে বালতির পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশু রাফিজা খাতুন নতিপোতা গ্রামের লিটনের মেয়ে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের লিটনের মেয়ে বালতির পানিতে খেলা করছিল। হঠাৎ বালতির পানিতে শিশুটি উল্টে যায় এবং নিঃশ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা যায়। শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে। নিহতের মা হঠাৎ দেখতে পায় বালতির পানিতে নিহতের পা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখেন শিশুটি উপুড় হয়ে আছে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। মুহূর্তেই এলাকায় খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। গতকাল সোমবারই এশার নামাজের পর জানাযা শেষে শিশুর দাফনকার্য সম্পন্ন করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নতিপোতা গ্রামের একটি শিশু বালতির পানিতে ডুবে মারা গেছে। কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত