বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করলেন আ.লীগ নেতৃবৃন্দ

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২২ ইং
উথলী ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করলেন আ.লীগ নেতৃবৃন্দ
প্রতিবেদক, উথলী: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে উদ্যাপিত হচ্ছে। গতকাল সোমবার রাতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর, সেনেরহুদা এবং শিয়ালমারী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় তাদের আর্থিক সহায়তাও প্রদান করা হয়। উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল, আইনবিষয়ক সম্পাদক সালাউদ্দীন কাজল, সহ-প্রচার সম্পাদক সেলিম হোসেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আবু জাফর, উথলী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহাবুল, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিঠু গাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, সহসভাপতি রিণ্টু আহম্মেদ ঝনু, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সহসভাপতি এম এইচ সম্রাটসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত