সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর থানা বাস্তুহারা ফ্রন্টের উদ্যোগে আন্দুলবাড়ীয়ায় মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া পশ্চিম বাজারে অবস্থিত থানা জাকের পার্টির দ্বিতীয় তলাবিশিষ্ট নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান হাফিজ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর থানা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের সভাপতি আরাফাত রহমান। সভায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি শেখ নুরুল ইসলাম টুনু, ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক কাজী খালেকুজ্জামান রুমি ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হাসিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাকিব বিশ্বাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলতাব, ওমর আলী, প্রচার সম্পাদক ইয়ামিন আলী, যুগ্ম প্রচার সম্পাদক মনিরুজ্জামান আকাশ, কোষাধ্যক্ষ জাকির হোসেন, দপ্তর সম্পাদক ছামদ আলী, যুগ্ম দপ্তর সম্পাদক প্রান্ত আলী, ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য শেখ মানিক, শেখ আশান প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাতটি পরিচালনা কমিটির ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত সকলের মাঝে বিশেষ তবারক বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড