বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২২ ইং
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ হলো মাটি ও মানুষের সংগঠন। মানুষের কল্যাণে সংগঠনের নেতা-কর্র্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এ দেশের উন্নয়নে মানুষের কল্যাণের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্পন্ন করতে কাজ করছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের এক জোট হয়ে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, খন্দকার আব্দুল বাতেন, আব্দুর রাজ্জাক, সাজিবার রহমান, বিল্লাল গণি, বীর মুক্তিযোদ্ধা দিদার হোসেন, রাহাব উদ্দিন, মকবুল, শহিদুল ইসলাম লাল্টু, বাবলু, তোফাজ্জেল হোসেন, আব্দুল হান্নান মাস্টার, হায়াত আলী, পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইরাজ মেহেদি লাভলু, জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, টিটন, অটাল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত