সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় এমপি টগরের গাড়ি চালক পিয়ার আলীর ইন্তেকাল : বিভিন্ন মহলে শোক

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২২ ইং
দর্শনায় এমপি টগরের গাড়ি চালক পিয়ার আলীর ইন্তেকাল : বিভিন্ন মহলে শোক
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এর গাড়ি চালক পিয়ার আলীর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। গতকাল রোববার ভোর ৫টার দিকে ঢাকা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ মাথায় টিউমার জনিত রোগে ভুগছিলেন। নিহত পিয়ার আলী দর্শনা পৌরসভার আনোয়ারপুরের হটাৎপাড়া ইউছুফ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাথায় টিউমার জনিত রোগে ভুগছিলেন পিয়ার আলী। গত ২৬ সেপ্টেম্বর তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল দুপুরে ঢাকা হতে তার মরদেহ দর্শনায় নিজ বাড়িতে নেওয়া হয়। এদিকে, তার মৃত্যুর খবর এলাকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক, আত্মিয়, বন্ধু মহল ও পাড়া-প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার লাশ শেষ বারের মত দেখতে বাড়িতে নামে মানুষের ঢল। গতকাল বাদ আসর দর্শনা কেরুজ ক্লাব মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে আনোয়ারপুর হটাৎপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ তার লাশের জানাজায় অংশ গ্রহণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর মহা-ব্যবস্থাপক (প্রশাসন) শেখ মো. শাহাব উদ্দীন, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ (সবুজ), সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শরিফুল ইসলাম মেম্বর সহ রাজনৈতিক, সমাজিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড