আলমডাঙ্গার বড় গাংনীতে আবুল কাশেম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শালিকা একাদশের জয়লাভ
- আপলোড তারিখঃ
০২-১০-২০২২
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বড় গাংনীতে মরহুম আবুল কাশেম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ওসমানপুর সানরাইজ ফুটবল একাডেমি ও সূর্যোদয় সংঘ শালিকা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। ওসমানপুর সানরাইজ ফুটবল একাডেমিকে ৫-১ গোলে পরাজিত করে সূর্যোদয় সংঘ শালিকা ফুটবল একাদশ জয়লাভ করেছে। খেলা পরিচালনা করেন মনিরুজ্জামান মনি, রকি হোসেন ও সাহাবুল ইসলাম। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইব্রাহিম বিডিআর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু।
বিশেষ অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুর রহমান শামু, বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বাদশা হোসেন, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্য সাইদুর রহমান মাস্টার, কামরুজ্জামান রিপন, ইউপি সদস্য আলতাফ হোসেন, বেল্টুর রহমান, যুবলীগ নেতা ইয়ামিন আলম, মনিরুজ্জামান মনি, মারুফ হোসেন, লিটন খান, মাবিয়া মেম্বার, মনজুরুল আলম রিপন, সোহেল রানা, আলকামা, সাব্বির রহমান, বিপ্লব বিহারী প্রমুখ। খেলা সঞ্চালনায় ছিলেন তুষার আহমেদ। ধারাভাষ্য ছিলেন গোলাম মোস্তফা।
কমেন্ট বক্স