বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আইনজীবী সুবীর কুমার সমাদ্দারের পরলোকগমন

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২২ ইং
ঝিনাইদহে আইনজীবী সুবীর কুমার সমাদ্দারের পরলোকগমন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের বর্ষিয়ান আইনজীবী ও সাবেক সরকারি কৌশুলি সুবীর কুমার সমাদ্দার পরলোকগমন করেছেন। গতকাল শনিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি ডা. সুধীর কুমার সমাদ্দারের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তিনি স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তথ্য নিয়ে জানা গেছে, বরিশাল জেলায় জন্ম আইনজীবী সবীর সমাদ্দারের। তিনি ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার নবাব শহীদ সিরাজুদ্দৌলা সড়কে বসবাস করতেন। সুবীর সমাদ্দার এক নাগাড়ে ১২ বছর সরকারি আইনজীবী (জিপি) ছিলেন। তিনি ঝিনাইদহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। তার মৃত্যুতে ঝিনাইদহের আইনজীবী ও বিচারাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত