বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কিশোরের বিষপানে আত্মহত্যার চেষ্টা

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২২ ইং
চুয়াডাঙ্গায় কিশোরের বিষপানে আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কাজল আলী (১৭) নামের এক কিশোরের বিষপানে আত্মহত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচঁন্দ্র ইউনিয়নের কিরণগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আত্মহত্যার অপচেষ্টাকারী কাজল আলী কিরণগাছি গ্রামের মাঝের পাড়ার নাণ্টু মিয়ার ছেলে। জানা যায়, কাজল আলী গতকাল দুপুরে তার পিতার নিকট কিছু টাকা চায়। কিন্তু টাকা না দিলে কাজল ও তার পিতার মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় কাজল বাড়ি থেকে রাগ করে চলে যায়। এরই মধ্যে সে বিষপান করলে অসুস্থ হয়ে পরে। পরে রাস্তার অসুস্থ অবস্থায় কাজলকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জামাল জয়া বলেন, তার পাকস্থলি ওয়াশ করে তাকে ভর্তি রাখা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত