বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২২ ইং
চুয়াডাঙ্গায় স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার’ স্লোগানে চুয়াডাঙ্গায় মার্কস অ্যাকটিভ স্কুলস চেস চ্যাম্চস-২০২২ স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইন ড্রিল শেডে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ওই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোর্য়াদ্দার। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেকের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, ট্রাফিক ইন্সপেক্টর ফখরুল আলম, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহম্মেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসলাম রকিব, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আহ্বায়ক নাসির জোর্য়াদ্দার ও পুলিশের পদস্থ কর্মকর্তারা। স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮ জন খুদে দাবাড়ু অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো- আলমডাঙ্গা একাডেমি, ভিক্টোরিয়া জুবলি (ভিজে) মাধ্যমিক বিদ্যালয় চুয়াডাঙ্গা-১, ভিক্টোরিয়া জুবলি (ভিজে) মাধ্যমিক বিদ্যালয়, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমি স্কুল ও রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত