চুয়াডাঙ্গার সবচেয়ে বৃহৎ মোবাইল শপ হিসেবে ‘নাফি টেলিকম’-এর যাত্রা শুরু
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২৩
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের সবচেয়ে বৃহৎ মোবাইল শপ ‘নাফি টেলিকম’-এর যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ আবুল কাশেম সড়কে প্রিন্সপ্লাজার পূর্ব পাশে এ মোবাইল শপটির উদ্বোধন করেন সাংবাদিক, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। গুণগত মান, বিক্রয়োত্তর সেবা এবং সঠিক দামের নিশ্চয়তা নিয়ে এ টেলিকমটি চলবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মাইনুল হাসান রিপন। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মাইনুল হাসান রিপনের পিতা আব্দুল হামিদ জোয়ার্দ্দার ও পুত্র মোনায়েম হাসান নাফি অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল জোয়ার্দ্দার, চেম্বারের পরিচালক সালাউদ্দীন মর্তুজা, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, শাহ আলম সনি, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, সাংবাদিক হুসাইন মালিক, কামরুজ্জামান সেলিম, ইসলাম রাকিব, জিসান আহমেদ, মেহেরাব্বিন সানভী, শেখ লিটন প্রমুখ।
প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আলী ওমর কাশেমী, জুনায়েদ আল হাবীবী, মোস্তফা কাশেমী ও মাওলানা আব্দুস সালাম।
কমেন্ট বক্স