বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে পুকুর থেকে বৃদ্ধর মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২২ ইং
মুজিবনগরে পুকুর থেকে বৃদ্ধর মরদেহ উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের মুজিবনগরে নিয়াজ মণ্ডল (৭৫) নামের এক বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা একটার দিকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিয়াজ মণ্ডল মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত মিষ্টি মণ্ডলের ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, গতকাল সকাল থেকে নিয়াজ মণ্ডল বাড়ি থেকে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্থানীয়র বরাত দিয়ে জানতে পারি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বড় মসজিদের পুকুরে মৃতদেহ ভাসছে। এমন সংবাদে থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে আনি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত