বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের জয়লাভ

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের জয়লাভ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কার্পাসডাঙ্গা কলেজ মাঠে টুর্নামেন্টে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব কার্পাসডাঙ্গা মিশন একাদশকে ৪-১ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সোহেল রানা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন হন কার্পাসডাঙ্গা মিশন একাদশের ইউনুস। সেরা গোলদাতা দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ইমরান। খেলাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ফরিদুজ্জামান রানা বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক আবু জাফর, সাবেক ইউপি সদস্য ইকরামুল হোসেন, হেলথকেয়ার প্রতিনিধি শহিদুল ইসলাম, সাবেক ফুটবলার জাকির হোসেন, লুতফর রহমান ও দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের কোচ ম্যানেজার শহিদ আজম সদু।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত